ব্রেকিং নিউজ
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, ভুল স্বীকার করে সংশোধন করল পল্লী বিদ্যুৎ নেত্রকোনায় নিখোঁজের ৬ দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার, সাবেক স্বামী আটক নেত্রকোনায় করাত কলে অগ্নিসংযোগের অভিযোগ, তদন্ত ও বিচারের দাবিমাতে মানববন্ধন ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ও নিয়োগনীতি নিয়ে ৪ দফা দাবি এনডিইএর ফরিদপুরে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বেড়েছে, আলোচনায় ওসি মাসুদ সাঁথিয়া বেড়ায় আনসার ভিডিপি সদস্যদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
×

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯/৯/২০২৬, ৩:২৬:৩০ PM

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ও নিয়োগনীতি নিয়ে ৪ দফা দাবি এনডিইএর

জাবির উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পুনর্বিবেচনা ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনায় তদন্তের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগে বিদ্যমান সুযোগ-সুবিধা ও শিক্ষাগত যোগ্যতা বহাল রাখা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষক লাঞ্ছনা ও অবরুদ্ধ করার অভিযোগ তদন্তসহ চার দফা দাবি জানিয়েছে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)।

জাবির উপ-সহকারী প্রকৌশলী নিয়োগ পুনর্বিবেচনা ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনায় তদন্তের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগে বিদ্যমান সুযোগ-সুবিধা ও শিক্ষাগত যোগ্যতা বহাল রাখা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষক লাঞ্ছনা ও অবরুদ্ধ করার অভিযোগ তদন্তসহ চার দফা দাবি জানিয়েছে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কনভেনর কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কারিগরি শিক্ষা, শিল্প, বিদ্যুৎ ও অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তবে সাম্প্রতিক সময়ে নিয়োগ, শিক্ষাঙ্গন ও কর্মক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।এ পরিস্থিতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত অধিকার ও মর্যাদা, প্রকৌশল শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং কর্মক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চার দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

জাবির নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি , এনডিইএর প্রথম দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।সংগঠনটির বক্তব্য অনুযায়ী, ওই পদে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রচলিত যোগ্যতা সংরক্ষণ না করে উচ্চতর প্রকৌশল ডিগ্রিধারীদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।এনডিইএ সরকারি নিয়োগবিধির সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করে সরকারি বিধি অনুযায়ী নতুন সার্কুলার প্রকাশের আহ্বান জানিয়েছে।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ঘটনায় তদন্ত দাবি, সম্প্রতি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে সহযোগী অধ্যাপক রাবেয়া আক্তারকে লাঞ্ছিত এবং ১৪ জন শিক্ষককে অবরুদ্ধ করে রাখার অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এনডিইএ।সংগঠনটির দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনা, মব-সংস্কৃতি বা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের সুযোগ থাকা উচিত নয়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহিতা এবং শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।এনডিইএ জানিয়েছে, এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি হলে তারা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে কর্মসূচি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

নিয়োগে বিদ্যমান সুযোগ-সুবিধা বহাল রাখার দাবি, বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়োগের ক্ষেত্রে প্রচলিত শিক্ষাগত যোগ্যতা, পদ ও সুযোগ-সুবিধা অক্ষুণ্ন রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।এনডিইএর ভাষ্য, ডিপ্লোমা প্রকৌশলীদের বিদ্যমান সুযোগ সীমিত করে এমন কোনো নিয়োগনীতি বা সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা পুনর্বিবেচনা করতে হবে।

পেশাগত সমস্যা সমাধানে আলোচনার আহ্বান, দীর্ঘদিনের পেশাগত সমস্যাগুলোর স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নেওয়ার দাবিও জানিয়েছে এনডিইএ।নিয়োগ, পদায়ন, পদোন্নতি ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতা, ন্যায়সংগত নীতি এবং পেশাগত যোগ্যতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে সংগঠনটি।

শান্তিপূর্ণ কর্মসূচির কথা জানাল এনডিইএ, প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের কারিগরি উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি প্রকৌশল শিক্ষায় শৃঙ্খলা এবং কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।এনডিইএ জানিয়েছে, এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি তুলে ধরবে।

প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ শেখ জামাল (আবির) স্বাক্ষর করেছেন।